কথাটা প্রথম শুনলেন করুণাবাবু।সাদা রক্ত।শ্রীময়িকে বাঁচাতে নাকি ওটাই দরকার।আর কোন চেস্টা বাকি নেই। সবই তো হলো।দামী ওষুধ,ভেন্টিলেশন।কোন কিছুই তো কোন কাজে আসছে না।ভেন্টিলেটরে শুয়ে আছে করুণাবাবুর একমাত্র সন্তান,শ্রীময়ি।কি করে যে রোগটা বাঁধালো কে জানে?বাজারে যেতে হতো মাঝে মাঝে।বাপ মেয়ের সংসারের টুকিটাকি প্রয়োজনে।সেখান থেকেই হয়তো।প্রথমে ঘুসঘুসে জ্বর,তারপর কাশি,শ্বাসকষ্ট।লোকাল ডাক্তার ফোনে শুনেই করোনার টেস্ট করতে বললো।টেস্ট পসিটিভ এলো।তারপর তো লোকাল কাউন্সিলরকে ধরে,এই বেসরকারী হাসপাতালে ভর্তি করা।তাও পনেরো দিন হয়ে গেল।গত তিনদিন তো ভেন্টিলেটরেই।আজ হাসপাতাল থেকে খবর পাঠিয়েছে,আগে কোভিড আক্রান্ত হয়েছে,এমন কোন রুগীর সাদা রক্ত দিতে হবে শ্রীময়িকে।এই একটা রাস্তাই নাকি আর বাকি আছে, ওকে বাঁচানোর জন্য।প্রথমে তো,সাদা রক্ত ব্যাপারটা কি করুণাবাবু বুঝতেই পারেননি।ওপ্রান্তে যিনি ছিলেন,তাঁকে জিজ্ঞেস করাতে,বুঝিয়ে বললেন।প্লাসমা বা রক্তরসকে সাদা রক্ত বলে।বললেন,যে প্লাসমা দেবে,তাঁর রক্তের গ্রুপও শ্রীময়ির সাথে মিলতে হবে। খুবই আতান্তরে পরলেন করুণাবাবু।আবার সেই কাউন্সিলরকে ধরলেন।তিনিই তিন চারজনকে জোগাড় করলেন।যারা সকালে ব্লাড দিয়ে এসেছে।বিকেলে প্লাসমা দেওয়া হবে। হাসপাতাল থেকে বলেছে। করুণাবাবুর কোয়ারান্টাইন পিরিয়ড শেষ।করোনা টেস্টও নেগেটিভ।ফলে উনি এখন বেড়োতে পারেন।বিকেলবেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের কাঁচের জানলার ওপাশ থেকে করুণাবাবু দেখলেন, শ্রীময়িকে প্লাসমা দেওয়া চলছে।
কিন্তু সেই সাদারক্ত,করুণাবাবুর চোখে,কেন কে জানে,নর্মাল রক্তের চেয়েও আরও বেশী লাল লাগলো।
…(সমাপ্ত)…
অণুগল্প : ১
গল্প : সাদা রক্ত
লেখক : তরুণ চক্রবর্তী
ছবি : ইন্টারনেট
প্রকাশ কাল : ১৯ শে জুলাই ২০২০

.jpg)
0 comments: